নতুন জার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

নতুন জার্সি গায়ে বাংলাদেশের ক্রিকেটাররা, মাঝখানে জার্সির ডিজাইনার অনিকেত ভট্টাচার্য। জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল শুরু সিরিজে এই জার্সি গায়েই মাঠে নামবেন মাশরাফিরা। জাতীয় ক্রিকেট দলের স্পনসর রবি আয়োজিত ‘অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট’-এ জয়ী হয়ে অনিকেত পেয়েছেন ট্রফি ও পাঁচ লাখ টাকা পুরস্কার। সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় জমা পড়েছিল আট হাজার ডিজাইন। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ১১টি জার্সি এসএমএস ও অনলাইন ভোটে যায়। কাল রাতে রাজধানীর একটি হোটেলে বর্ণিল এক আয়োজনে ঘোষণা করা হয় চূড়ান্ত বিজয়ীর নাম। অনুষ্ঠানে উপস্থিত ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলও। রবি ও বিসিবির কর্তাব্যক্তিরা তো ছিলেনই, ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা দেখতে আসা পর্যবেক্ষক দলের নেতা আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনও