নতুন জার্সিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন জার্সিতে ভারত (ওপরে) ও পাকিস্তানের ক্রিকেটাররা l ছবি: ক্রিকইনফো ও ফেসবুক
নতুন জার্সিতে ভারত (ওপরে) ও পাকিস্তানের ক্রিকেটাররা l ছবি: ক্রিকইনফো ও ফেসবুক

বিশ্বকাপে নতুন রূপে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে। চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলই আসন্ন বিশ্বকাপের জন্য পরিবর্তন এনেছে দলের জার্সিতে। অস্ট্রেলিয়ায় আজ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেই নতুন জার্সিতে দেখা যাবে ধোনি-কোহলিদের। গতকাল মেলবোর্নে উন্মোচন করা হয়েছে ভারতের নতুন জার্সি। পলিয়েস্টারের এই জার্সিতে ‘লেজার কাট’ ছিদ্র রাখা হয়েছে, যা বাতাস চলাচল করতে এবং খেলোয়াড়দের শরীরকে ঠান্ডা রাখতে সহায়ক। একই দিনে উন্মোচন করা হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের নতুন জার্সিও। নতুন জার্সিতে প্রাধান্য পেয়েছে হালকা সবুজ রং। কলার ও হাতায় গাঢ় সবুজ। কাঁধ থেকে বুক পর্যন্ত অংশটা গাঢ় সবুজে ডোরাকাটা। এনডিটিভি।