প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে কাল ওপেন করতে নেমেছিলেন লোকেশ রাহুল ও করুন নায়ার। এ দুজনের ওয়ানডে অভিষেক হলো কালই। এ নিয়ে তৃতীয়বারের মতো ভারতের ওপেনিং জুটির দুজনেরই অভিষেক হলো একই ম্যাচে। এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওপেন করেছিলেন সুনীল গাভাস্কার ও সুধীর নায়েক। দুই বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ওপেনিং জুটি গড়েছিলেন দিলীপ ভেংসরকার ও পার্থসারথি শর্মা। সবচেয়ে বেশিবার এক ম্যাচে দুই ওপেনারের ওয়ানডে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার জার্সিতে—চারবার। বাংলাদেশও ওয়ানডেতে দুবার অভিষিক্তদের ওপেনিংয়ে পাঠিয়েছিল। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচে ওপেন করেছিলেন রকিবুল হাসান ও নুরুল আবেদীন। পরের ওয়ানডেতেই ওপেনিংয়ে নামেন আজহার হোসেন ও হারুনুর রশিদ।