নতুন ভূমিকায় গামাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৭ থেকে ২০০০ পর্যন্ত ঢাকার ক্লাব ক্রিকেটে খেলেছেন ওয়ারী, মোহামেডান ও কলাবাগানের হয়ে। ২০০৬ সালে আবার এসেছিলেন মোহামেডানের কোচ হয়ে। জানাক চাম্পিকা গামাগে এবার বাংলাদেশে এলেন আরও বড় দায়িত্ব নিয়ে। এক বছরের চুক্তিতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ এখন সাবেক এই লঙ্কান পেসার।
বাংলাদেশে ফেরার দিনটিতে ক্ষণিকের জন্য খেলোয়াড়ি জীবনে ফিরে গেলেন গামাগে। মোহামেডানকে দামাল সামার ও লিগ জেতানো, রমন লাম্বা, অশোক মালহোত্রাদের বিপক্ষে খেলা—এমন অনেক স্মৃতিই ছুঁয়ে গেল এই ৫০ বছর বয়সীকে। শ্রীলঙ্কার হয়ে চারটি ওয়ানডে খেলা পেসার দীর্ঘদিন বাংলাদেশে থাকায় ভাষাটা ভালোই বোঝেন ও বলতে পারেন। কাল সংবাদ সম্মেলনে বেশ পরিষ্কার বাংলা বলে চমকে দিলেন সবাইকে। জানালেন, ভাষা জানাটা অনেক সাহায্য করবে কাজে। আর মেয়েদের কোচ হিসেবে মূল লক্ষ্য, আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করা।