নতুন ভূমিকায় স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চেই খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে ফেলেছেন। তবে খেলা ছাড়লেও গ্রায়েম স্মিথ ক্রিকেটের সঙ্গে জড়িয়ে গেলেন আবারও। নাম লেখালেন নতুন ভূমিকায়। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট র্যাম স্লাম টি-২০ চ্যালেঞ্জের পরিচালক ও শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে। স্মিথের মতো একজনের কাঁধে টি-২০ টুর্নামেন্টের দায়িত্ব দিতে পেরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হারুন লরগাত বেশ উচ্ছ্বসিতই, ‘এটা ওর এবং সিএসএ দুই পক্ষের জন্যই দারুণ।’ ক্রিকইনফো।