নতুন মুখ বোল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা স্কট বোল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের বক্সিং ডে টেস্ট মেলবোর্নে শুরু হবে ২৬ ডিসেম্বর। এই টেস্টের জন্যই ২৬ বছর বয়সী এই পেসারকে দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট নির্বাচকেরা। আসলে তাঁর দলে ঢোকার পথ খুলে দিয়েছে কোল্টার-নাইলের চোট। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান দ্বিতীয় টেস্টের দলে থাকা নাইল। এএফপি।