নতুন হেলমেটে বাঁচল সিলভার জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা দল। গত রোববার পাল্লেকেলেতে ওই সফরের প্রস্তুতি পর্বে ঘটল এক অঘটন। শর্ট লেগে ফিল্ডিং করতে থাকা কুশল সিলভার মাথায় লাগল দিনেশ চান্ডিমালের শট। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যান্ডির হাসপাতালে। সেখান থেকে পরে হেলিকপ্টারে নেওয়া হয় কলম্বোর এক হাসপাতালে। সিটি স্ক্যান পরে নিশ্চিত করেছে, গুরুতর কিছু হয়নি তাঁর।
এ জন্য নতুন হেলমেটকে ধন্যবাদ দিতে পারেন কুশল। হেলমেটে ব্যবহৃত অতিরিক্ত প্যাডে বল লাগাতেই মাথার পেছনের ওই আঘাতটা গুরুতর হয়ে উঠতে পারেনি। পুরোনো হেলমেটের পেছনের অংশে এ রকম প্যাড থাকত না। পরশু ঘটনাস্থলে থাকা শ্রীলঙ্কার অন্য খেলোয়াড়েরাও জানিয়েছেন, নতুন হেলমেটের কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গেছে। কাল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হলেও ইংল্যান্ড সিরিজের আগেই কুশলকে পাওয়ার আশা করছেন বোর্ড সচিব মোহন ডি সিলভা, ‘কোচের ধারণা, এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই সে মাঠে নামতে পারবে। ইংল্যান্ড সফরের জন্য নিশ্চিত সে। তবে পুরো অবস্থা বুঝতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।’ ক্রিকইনফো।