নতুন হেলমেটে সুরক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন হেলমেটে জন মুনি
নতুন হেলমেটে জন মুনি

গত নভেম্বরে ফিলিপ হিউজের মৃত্যুর পর থেকেই হেলমেটের নকশা নিয়ে আলোচনা চলছে। হেলমেট পরলেও মাথার পেছনের যে অংশটি অনাবৃত থাকে, হিউজ আঘাত পেয়েছিলেন সেখানেই। হেলমেট এই অংশটির সুরক্ষা দেয় না, বাড়তি সুরক্ষার জন্য তাই নতুন নকশার হেলমেটের দাবি উঠেছে। 
জন মুনি অবশ্য কোনো হেলমেট প্রস্তুতকারকের জন্য অপেক্ষা করেননি। নিজেই বানিয়ে নিয়েছেন নতুন নকশার এক হেলমেট। গত বছরের শুরুর দিকে মুনির এক ভাইও হিউজের মতো একইভাবে আঘাত পেয়েছিলেন। এই আইরিশ অলরাউন্ডার মাথার ওই অংশের সুরক্ষা নিয়ে ভেবেছিলেন তখনই। হিউজের মৃত্যুর পর তিনি আর দেরি করেননি। স্থপতি শ্বশুর আর স্থানীয় একজনের সহায়তায় হেলমেটের পেছনের দিকেও লাগিয়ে নিয়েছেন গ্রিল। মুনি এটির নাম দিয়েছেন ‘গর্জেট’। প্রাচীনকালে ঘাড় ও গলার সুরক্ষা দিতে ব্যবহার করা হতো এই বর্ম। এ বছর জানুয়ারিতে আইরিশদের দুবাই সফরের সময় থেকেই মুনি এটি ব্যবহার করছেন। এটি পরে কোনো রকম শট খেলতে অসুবিধাও হয় না বলেই জানিয়েছেন তিনি। ক্রিকইনফো।