নব্বই তবে নড়বড়ে নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু নতুন অভিজ্ঞতা হলো কেন উইলিয়ামসনের। ৯৫ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে এলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ক্যারিয়ারে এর আগে ছয়বার ‘নার্ভাস নাইন্টিজে’ আউট হলেও এই প্রথম ৯০ পেরিয়েও অপরাজিত থাকলেন। ওয়ানডেতে নব্বইয়ের ঘরে আটকে পড়া ১০৪তম ব্যাটসম্যান উইলিয়ামসন। বাংলাদেশের সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীসও এই ‘ক্লাবের’ সদস্য। নব্বইয়ের ঘরে সবচেয়ে বেশি চারবার অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। নব্বইয়ে একাধিকবার অপরাজিত থাকাদের মধ্যে কেভিন পিটারসেন একটু ব্যতিক্রম। ওয়ানডেতে ৯ সেঞ্চুরি করা কেপি ক্যারিয়ারে কখনোই নব্বইয়ের ঘরে আউট হননি, তবে অপরাজিত ছিলেন তিনবার। পিটারসেনের ঠিক উল্টো অভিজ্ঞতা শচীন টেন্ডুলকারের। ওয়ানডেতে ১৮ বার ৯০ থেকে ১০০ রানের মধ্যে আটকা পড়েছেন ‘লিটল মাস্টার’। এর মধ্যে অপরাজিত থাকতে পারেন মাত্র একবার।
ওয়ানডেতে নব্বইয়ের ঘরে অপরাজিত ব্যাটসম্যান
ব্যাটসম্যান (দল) নব্বইয়ের ঘরে আউট সর্বোচ্চ
৪ জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) ৪ ৯৮*
৩ মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান) ১ ৯৯*
৩ মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত) ৪ ৯৫*
৩ মহেন্দ্র সিং ধোনি (ভারত) ৩ ৯৬
৩ হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা) ১ ৯৭*
৩ কেভিন পিটারসেন (ইংল্যান্ড) ০ ৯১*
৩ রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৯৯*
৩ রামনরেশ সারওয়ান (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৯৯*