নব্বইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ইনিংসে দুই ব্যাটসম্যানকে ৯০-এর ঘরে আউট হতে কম দেখেনি টেস্ট ক্রিকেট (৪৮ বার)। তবে পরশু লর্ডসে বেন স্টোকস (৯২) ও জো রুট (৯৮) নতুন উদাহরণই গড়লেন। এই প্রথম এক ইনিংসে কোনো দলের ৫ ও ৬ নম্বর ব্যাটসম্যান নব্বইয়ের ঘরে আউট হলেন। দুই ওপেনারই ৯০-এর ঘরে আউট হয়েছেন চারবার। একই ইনিংসে চারবার নব্বইয়ে আউট হয়েছেন ৪ ও ৫ নম্বর ব্যাটসম্যান। এ ছাড়া পরপর ব্যাটিং অর্ডারের দুজন নব্বইয়ে আউট হওয়ার উদাহরণ আছে ২-৩ নম্বরের একবার, ৩-৪ নম্বরের দুবার, ৬-৭ নম্বরের একবার। এদের মধ্যে ১৯৭৩ সালের পাকিস্তানের তিন-চার নম্বর ব্যতিক্রম। করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মাজিদ খান ও মুশতাক মোহাম্মদ দুজনই আউট হয়েছিলেন ৯৯ রান করে। এক ইনিংসে দুই ব্যাটসম্যানের ৯৯ রানে আউট হওয়ার ঘটনা ওই একটিই।