নব্বইয়ের ফেরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরিটা পেলেন না। কাল আরও একবার নড়বড়ে নব্বইয়ে আউট হয়ে একটা অনাকাঙ্ক্ষিত তালিকায়ও ঢুকে গেলেন কেন উইলিয়ামসন। চলতি বছরে এ নিয়ে চতুর্থবার এক দিনের আন্তর্জাতিক ম্যাচে নব্বইয়ের ঘরে আউট হলেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান। ওয়ানডেতে এক বছরে এর চেয়ে বেশি নব্বইয়ের ঘরে আউট হয়েছেন শুধু শচীন টেন্ডুলকার। ২০০৭ সালে টেন্ডুলকার ছয়বার সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরে গিয়েছিলেন। এক বছরে তিনবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন চারজন, এখানেও আছেন টেন্ডুলকার, সেটি ২০০০ সালে। অন্য দুজন দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন, জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার ও ভারতের শিখর ধাওয়ান। সবসুদ্ধ সবচেয়ে বেশি নব্বইয়ের ঘরে আউট হওয়ার দুর্ভাগ্য টেন্ডুলকারেরই (১০ বার)।