নাইসগ্যারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামি আসলাম ফিরলেন কার বলে—নাথান লায়ন, নাকি গ্যারি লায়ন? মেলবোর্নে তো গ্যারি নামের কেউ ছিলেনই না! তবু আসলামের আউটের সঙ্গে তাঁর নামও জড়িয়ে গেল। সাবেক এই খেলোয়াড় খেলতেন রাগবি, কিন্তু তাঁকে ক্রিকেটে টেনে এনেছেন ম্যাথু ওয়েড। নামের মিল থাকায় নাথানকে মাঠে ‘গ্যারি’ বলেই ডাকেন ওয়েড। বক্সিং ডেতে এই মজার অংশ হতে চেয়েছিল মেলবোর্নের দর্শকেরাও। ঠিক করেছিল, এই ম্যাচে লায়নের তৃতীয় বল শেষে গ্যালারির সবাই একসঙ্গে চিৎকার করে উঠবেন—‘নাইস গ্যারি’, গড়বেন বিশ্ব রেকর্ড! ম্যাচে লায়ন যখন তৃতীয় বলটি করতে এলেন, গ্যালারিতে শুরু হলো চিৎকারের প্রস্তুতি। কিন্তু সবই ভেস্তে গেল, নাথানের ওই বলেই আউট সামি! হকচকিত দর্শকেরা আর পারলেন না ‘নাইস গ্যারি’ চিৎকারে রেকর্ড গড়তে। ক্রিকইনফো।