নাগপুরকে সতর্ক করল আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পতেই পার পেয়ে গেল নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের ‘বাজে’ উইকেট বানানোয় আইসিসি আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে নাগপুরকে। ম্যাচের পর ম্যাচ রেফারি জেফ ক্রো তাঁর রিপোর্টে পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস ও প্রধান ম্যাচ রেফারি ম্যাচের ভিডিও ফুটেজ দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। নাগপুর আরও বড় শাস্তির হাত থেকে বেঁচেছে এই পিচ নিয়ে আগে কখনো প্রশ্ন না ওঠায়। আইসিসি বিজ্ঞপ্তি।