নাজমুলের সেঞ্চুরিতে সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাউন দ্য উইকেটে খেলছেন নাজমুল হোসেন, এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির পথে। ছবি: ফেসবুক
ডাউন দ্য উইকেটে খেলছেন নাজমুল হোসেন, এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির পথে। ছবি: ফেসবুক

কালকের জয়টা কষ্টার্জিত ছিল। কিন্তু আজ একই দৃশ্যের পুনরাবৃত্তি করেনি বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সফরের দ্বিতীয় একদিনের ম্যাচে নর্দান টেরিটোরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৭০ রানে হারিয়েছেন লিটন-নাজমুলরা। 

টস জিতে ব্যাটিং নিয়ে এনটির কাঁধে ৩১৩ রানের বোঝা চাপিয়ে দেয় এইচপি দল। আগের ম্যাচে মাত্র ১ রান করা নাজমুল হোসেন শান্ত আজ সেঞ্চুরি করে ফিরেছেন। ফিফটি করেছেন ইরফান শুক্কুর ও এনামুল হক।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে জ্যাকব ডিকম্যানের সেঞ্চুরির পরও এনটি করতে পেরেছে ২৪৩ রান। ৮ ওভারে ৩৬ রান খরচ করে ৪ উইকেট নিয়ে বিসিবি এইচপির সফলতম বোলার বাংলাদেশের হয়ে দুই টি-টোয়েন্টি খেলা মোহাম্মদ সাইফউদ্দিন।
কাল একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে সফরের তৃতীয় একদিনের ম্যাচ খেলবে এইচপি দল।

বিসিবি এইচপি দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি দূর এগোতে পারেনি নর্দান টেরিটোরি (এনটি।) ছবি: ফেসবুক
বিসিবি এইচপি দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি দূর এগোতে পারেনি নর্দান টেরিটোরি (এনটি।) ছবি: ফেসবুক