নামবিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে ইংলিশ অধিনায়কের নাম কী বলুন তো? আপনি জানলেও ওয়েলিংটনের মেয়র কিন্তু জানতেন না। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলতে ইংল্যান্ড দল এখন ওয়েলিংটনে। বিপত্তিটা ঘটেছে সেখানেই। পরশু সেখানে ঐতিহ্যবাহী মাওরি উৎসবে মেয়র সেলিয়া ওয়েড-ব্রাউন মরগানকে পরিচয় করে দিয়েছেন ‘এউইন রজার্স’ নামে। মেয়র অবশ্য পরে নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়েছেন। তবে মরগান খারাপের ভালো হিসেবেই দেখছেন এটিকে, ‘আমাকে আরও অনেক বিকৃত নামে ডাকা হয়। অন্তত তিনি তো নামের কঠিন অংশটাই সঠিক বলেছেন।’ ফর্মটা ভালো যাচ্ছে না বেশ কিছুদিন, ইংল্যান্ড দলের ওয়ানডে অধিনায়ক হওয়ার পর অনেকেই এই আইরিশকে কেমন ‘বিচ্ছিন্ন’ দেখছেন দলের মধ্যে। এর মধ্যেই নাম নিয়ে বিভ্রাট। তবে আজ ম্যাচের দিন মনে রাখার মতো কিছু করলে দারুণই হবে ব্যাপারটা। ফর্মটাও ফেরত আসবে, ওয়েলিংটনও তাঁর ‘শুদ্ধ’ নামটা মনে রাখবে! এএফপি।