প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টস হয়ে গেছে। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে নামিবিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজ পেতে অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে নেদারল্যান্ডসকে। প্রথম জয়ের আশায় মাঠে নেমেছে নামিবিয়াও। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে হারিয়ে পুরো ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসকে হারিয়ে সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আয়ারল্যান্ড।
পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে থাকতে আজ জয়ের কোনো বিকল্প নেই নেদারল্যান্ডস-নামিবিয়ার। তাহলে কে জিতবে এই ম্যাচ? কার জয়ে রঙিন হবে আবুধাবির গ্যালারি?
পাঠক, আপনার মতামত জানান।
নেদারল্যান্ডস, না নামিবিয়া-কোন দল জিতবে আজকের ম্যাচ?