নারাইন আবার উইন্ডিজ দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। বিশ্বকাপের দলে থাকার পরও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন সুনীল নারাইন। এক বছর পর শ্রীলঙ্কা সফরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন ২৭ বছর বয়সী অফ স্পিনার। ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে নেই গত বিশ্বকাপের দলে থাকা আট খেলোয়াড়। এঁদের মধ্যে রয়েছেন পিঠে অস্ত্রোপচার করা ওপেনার ক্রিস গেইলও। অন্যরা হলেন ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, সুলিমান বেন, শেলডন কটরেল, নিকিতা মিলার, কেমার রোচ ও ডোয়াইন স্মিথ। অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড জায়গা পেয়েছেন ওয়ানডে দলে।
টি-টোয়েন্টি দলে জায়গা পেলেও ওয়ানডে দলে যথারীতি ব্রাত্য ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড। দলে এঁদের রাখা নিয়ে কদিন আগেই ‘বাইরের হস্তক্ষেপের’ প্রতিবাদ করে সাময়িক বরখাস্ত হয়েছেন কোচ ফিল সিমন্স। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক পেসার ও নির্বাচক এলডিন ব্যাপটিস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১ নভেম্বর, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ৯ নভেম্বর পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকইনফো, এনডিটিভি।
ওয়ানডে দল: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাফেট, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জেসন মোহাম্মদ, সুনীল নারাইন, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও জেরোম টেলর।
টি-টোয়েন্টি দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও জেরোম টেলর।