নারাইনকে চূড়ান্ত সতর্কবার্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই আইপিএলে বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন সুনীল নারাইন। সব বল নয়, শুধু অফ ব্রেক ডেলিভারির ওপর। আপাতত এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তার মানে আইপিএলের বাকি ম্যাচগুলোয় সব ধরনের বলই করতে পারবেন কলকাতা নাইট রাইডার্সের ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার। তবে এবার তাঁকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেটি লঙ্ঘন করলে আইপিএলের এই মৌসুমে নিষিদ্ধ হয়ে যাবেন। এর আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল থেকে নিজেই সরে দাঁড়ান নারাইন। ক্রিকইনফো।