নাসির বনাম নাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে নাসির হোসেন। আর ধারাভাষ্যকক্ষে নাসের হুসেইন। কাল দুই ‘ন্যাস’কে এক বিন্দুতে মিলিয়েছে স্কাই স্পোর্টস। ইংলিশ টেলিভিশন চ্যানেলটি প্রেস বক্সে আয়োজন করে মজার এক কুইজ প্রতিযোগিতা! স্কাই স্পোর্টসের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নাসেরকে ১০টি প্রশ্ন করেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান রব কি। সবগুলো প্রশ্নই নাসের আর নাসিরকে নিয়ে।
প্রথম প্রশ্ন—টুইটারে কার অনুসারী বেশি, নাসির নাকি নাসেরের? সাবেক ইংলিশ অধিনায়ক শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক দেখিয়ে বলেন, ‘ক্রিকেট-পাগল এই দেশে নাসিরের অনুসারীই বেশি হবে!’ উত্তর সঠিক। নাসিরের অনুসারী তখন ৭৩ হাজারের বেশি, আর নাসেরের ২১ হাজারের মতো।
পরের প্রশ্নটাও মজার। টেস্টে কার গড় বেশি? ৯৬ টেস্ট খেলা সাবেক ইংলিশ অধিনায়ক বললেন, ‘মনে হয় আমারই বেশি!’ উত্তর ভুল! এখানেও নাসির এগিয়ে। নাসিরের ৩৭.৩৪ আর নাসেরের ৩৭.১৮। উত্তরটা শুনে কিছুটা হতাশ নাসের! কি তাঁকে সান্ত্বনা দিলেন, ‘না, না তুমি অনেক ভালো ব্যাটসম্যান!’ তবে কুইজে নাসেরের পারফরম্যান্সটা হয়েছে অসাধারণ। ১০-এ পেয়েছেন ৯।

আরও পড়ুন