নাসিরের ৬০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজের কভার
নাসির হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজের কভার

ছোট বোনের সঙ্গে ছবি পোস্ট করে বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন। উল্টোপাল্টা সব মন্তব্য আসতে লাগল ছবির নিচে। রাগে-দুঃখে পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টটাই বন্ধ করে দেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। অবশ্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও অন্য তারকা ক্রিকেটারদের মতো তাঁরও আছে অফিসিয়াল ফেসবুক পেজ। সেই পেজে ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ৬০ লাখ!

ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন নাসির
ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন নাসির

৬০ লাখ মানুষ তাঁর ফেসবুক পেজ অনুসরণ করছে—এটা ভাবতেই অন্য রকম একটা গর্ব অনুভব করেন নাসির। মুঠোফোনে বলছিলেন, ‘অন্তত ৬০ লাখ মানুষ আমাকে ফলো করে, আমার ফেসবুক পেজে আসে—এটা ভাবতেই ভালো লাগে। আমার চেয়েও অনেক বড় মানুষ আছেন এই দেশে। সবার ভাগ্যে তো এটা জোটেনি! খুব কম মানুষেরই ফেসবুকে এত ভক্ত আছে।’
ফেসবুক পেজে ভক্তদের নানা রকম মন্তব্য নাসিরকে আনন্দ দেয়, ‘আমি ভক্তদের মন্তব্য পড়ি, জবাব দিই। এসব করতে ভালোই লাগে। ভক্তদের ভালো ভালো কথা আমাকে অনুপ্রাণিত করে।’ কিন্তু ফেসবুকে তো আর শুধু ভালো ভালো কথাই লেখে না মানুষ, অনেক বিরূপ মন্তব্যও আসে। এ ক্ষেত্রে নাসিরের দর্শন পরিষ্কার, ‘কেউ খারাপ কিছু বললে তাকে তো আমি ঠেকিয়ে রাখতে পারব না, তার সঙ্গে ঝগড়াও করতে পারব না। আমি তাই সেগুলো মাথায় রাখি না।’
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নাসিরের চেয়ে বেশি ফেসবুক ফ্যান আছে তিনজনের। সবচেয়ে বেশি সাকিব আল হাসানের। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে ভক্ত সংখ্যা ৮৮ লাখের ওপরে। ৭৫ লাখ ভক্ত নিয়ে এরপরই আছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ফেসুবক পেজ। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ফেসবুক পেজে এখন ‘লাইক’ আছে ৬৭ লাখের বেশি ভক্তের।