নিউজিল্যান্ড দলে নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে ছাড়া নিউজিল্যান্ড দল। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দুজনকেই ছাড়াই খেলবে কিউইরা। প্রথম তিন ওয়ানডের জন্য কাল দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টেস্ট-ক্লান্তি কাটিয়ে উঠতে তিন ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বোল্টকে, দুই ম্যাচের জন্য সাউদিকে। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চের ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এএফপি।