নিউজিল্যান্ড যাত্রা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শুরু হয়ে যাচ্ছে আজ। যদিও একসঙ্গে যাওয়া হচ্ছে না সবার। ২২ জনের ১৩ জন আজ সিডনির উদ্দেশে রওনা হবেন রাতে।

নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় নয় দিনের প্রস্তুতি ক্যাম্পে বিগ ব্যাশের দুটি দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। সিডনির উদ্দেশে আজ ও পরশু দুই ভাগে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা।

বিপিএলের ফাইনালের কারণে তাঁদের দুই ভাগে যেতে হচ্ছে। ফাইনালে যাঁরা নেই তাঁরা রওনা হবেন আজ। এই দলে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, রুবেল হোসেন, সৌম্য সরকার, শুভাগত হোম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, নাজমুল হোসেন (শান্ত) ও ইবাদত হোসেন।

ফাইনালের জন্য এক দিন পরে যাবেন সাকিব আল হাসান, মুমিনুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী মিরাজ ও তানভীর হায়দার। ফাইনালে না খেললেও পরশু যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। সিডনি থেকে নিউজিল্যান্ডের উদ্দেশে বাংলাদেশের ফ্লাইট ১৯ ডিসেম্বর।