নিউজিল্যান্ড সফরেও নেই খাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সিরিজের ওয়ানডে দলে ডেভিড ওয়ার্নারের বিকল্প হিসেবে ঢুকলেও উসমান খাজা সুযোগ পাননি একাদশে। এমনকি ফর্মের তুঙ্গে থেকেও অস্ট্রেলীয় এই ওপেনার সুযোগ পাননি টি-টোয়েন্টি সিরিজের দলে। সর্বশেষ খবর, বিগ ব্যাশ লিগে চার ম্যাচে ৩৪৫ রান করা ব্যাটসম্যানের জায়গা হয়নি নিউজিল্যান্ডের সফরের ওয়ানডে দলেও। তিন ম্যাচের সিরিজের দলে আরও জায়গা পাননি অফ স্পিনার নাথান লায়ন। তাঁর বদলে নেওয়া হয়েছে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে। খাজাকে দলে নিতে না পারায় অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রডনি মার্শের আফসোস, ‘ওকে নিতে না পেরে দুঃখই হচ্ছে। কিন্তু অন্য কাউকে বাদ দেব সে উপায়ও ছিল না, সবাই ভালো ফর্মে আছে।’ আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এএফপি।