নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা আরও আগে থেকেই চলছিল। এখন সেটা চূড়ান্ত। আগামী ডিসেম্বর-জানুয়ারির নিউজিল্যান্ড সফরের ঠিক আগে অস্ট্রেলিয়ার সিডনিতে দশ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল।

এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার আবহাওয়া মোটামুটি একই রকম। নিউজিল্যান্ডে লম্বা সফরের আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সিডনিতে কয়েকটা দিন অনুশীলন করতে চেয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবি শেষ পর্যন্ত তাতে সম্মতি জানিয়েছে। সব ঠিক থাকলে আগামী ৯ ডিসেম্বর সিডনির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ক্যাম্প চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এরপর সেখান থেকেই দল চলে যাবে নিউজিল্যান্ডে। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।

এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপের আগে ব্রিসবেনে অনুশীলন ক্যাম্প করেছিল বাংলাদেশ দল।