প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালেই অসুস্থতা অস্ট্রেলিয়া দল থেকে আলাদা করে দিয়েছে তাঁকে। চলতি টি-টোয়েন্টি সিরিজেও নেই কোচ ড্যারেন লেম্যান। দলে তাঁর অনুপস্থিতির মেয়াদটা বাড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ পর্যন্ত। ডিপ ভেইন থ্রম্বোসিসে (ডিভিটি) আক্রান্ত লেম্যানের দলে ফেরার জন্য চিকিৎসকদের সবুজ সংকেত পেতে দেরি বলে গতকাল এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁর না ফেরা পর্যন্ত ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুতু প্রধান কোচের দায়িত্ব পালন করে যাবেন। ৩, ৬ ও ৮ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। রয়টার্স।