নিউজিল্যান্ডকে হারাতে পারবে পাকিস্তান?

ভারতকে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনা করেছে পাকিস্তানছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারজায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাবর আজমদের জন্য ম্যাচটা প্রতিশোধের কি না—এ নিয়ে আলোচনা চলছে।

গত সেপ্টেম্বরে পাকিস্তান গিয়ে কোনো ম্যাচ না খেলেই সফর বাতিল করে দেশে ফেরে নিউজিল্যান্ড দল। পরে ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে।

নিরাপত্তা শঙ্কার কথা বললেও ঠিক স্পষ্ট করে কিছু বলেনি দুই দল। তখন থেকেই এ ম্যাচের অপেক্ষায় ছিল পাকিস্তান ক্রিকেট।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা তখন স্পষ্ট করে বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি লক্ষ্য পাকিস্তানের।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর লক্ষ্য তো সব সময়ই থাকে। এর পাশাপাশি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকেও হারাতে হবে। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও এ নিয়ে গলা ফাটিয়েছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে দেখিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করতে বলেছিলেন বাবর আজমদের। আজ সেই প্রতিজ্ঞা-পূরণের দিন।

ভারতকে প্রথম ম্যাচে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যানের বেঁধে দেওয়া প্রথম লক্ষ্যও পূরণ হয়েছে সে জয়ে।

আজ বাবর-আফ্রিদিদের দ্বিতীয় লক্ষ্যপূরণের ম্যাচ—নিউজিল্যান্ড যে ম্যাচ দিয়ে শুরু করবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান কি এ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারবে? ভোটে আপনার মতামত দিন।