১৯৩০ সালে পঞ্চম দল হিসেবে টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের। তবে প্রথম ম্যাচটি নিজেদের দেশে খেলে আরেক হিসাবে চতুর্থ হয়ে যায় কিউইরা। দুই বছর আগে টেস্ট অভিষেক হলেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছিল নিউজিল্যান্ডের এক দিন পরে। তাই টেস্ট আয়োজনে চতুর্থ দেশ নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডেই কাল ২০০তম টেস্ট। প্রতিপক্ষ বাংলাদেশ। ষষ্ঠ দেশ হিসেবে ২০০তম টেস্ট আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। ১৯৮৯ ও ১৯৯৮ সালে ডানেডিনের দুটি টেস্ট পরিত্যক্ত না হলে অবশ্য গত বছর পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচটাই হতো এই মাইলফলক টেস্ট। ইতিহাসের প্রথম ম্যাচটির আয়োজক হলেও মোট টেস্টের হিসাবে ইংল্যান্ডের চেয়ে অনেকটাই পিছিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় হয়েছে ৪১০টি টেস্ট, ইংল্যান্ডে ৫০৬টি।
কোন দেশে কত টেস্ট
৫০৬ ইংল্যান্ড ১৮৮০-২০১৬
৪১০ অস্ট্রেলিয়া ১৮৭৭-২০১৭
২৫৬ ভারত ১৯৩৩-২০১৬
২৩৭ ওয়েস্ট ইন্ডিজ ১৯৩০-২০১৬
২১৯ দক্ষিণ আফ্রিকা ১৮৮৯-২০১৭
১৯৯ নিউজিল্যান্ড ১৯৩০-২০১৬
১৫১ পাকিস্তান ১৯৫৫-২০০৯
১২৯ শ্রীলঙ্কা ১৯৮২-২০১৬
৫৬ জিম্বাবুয়ে ১৯৯২-২০১৬
৫৪ বাংলাদেশ ২০০০-২০১৬
২৮ আরব আমিরাত ২০০২-২০১৬