নিউজিল্যান্ডের আছে যে এক উইলিয়ামসন

কে এই সময়ের সেরা ব্যাটসম্যান? বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, জো রুট না কেন উইলিয়ামসন? তাঁদের কোনো একজনকে বেছে নেওয়াটা কঠিন। তবে নিজ নিজ দলে এই চতুষ্টয়ের কার গুরুত্ব সবচেয়ে বেশি, সেই উত্তরটা একটু তথ্য–উপাত্ত ঘঁাটলেই বলে দেওয়া যায়। যা ঘাঁটলে উত্তর হবে—কেন উইলিয়ামসন। গত তিন বছরে টেস্টে নিউজিল্যান্ডের সাফল্য মানেই যেন ব্যাট হাতে উইলিয়ামসনের জয়গান। পরিসংখ্যানই এর বড় সাক্ষী—
সেঞ্চুরি মেশিন
গত তিন বছরে টেস্টে উইলিয়ামসনের (১১) চেয়ে বেশি সেঞ্চুরি আছে দুজনের—স্মিথ (১৪) ও ওয়ার্নার (১৩)। মোট সেঞ্চুরিতে পিছিয়ে, তবে উইলিয়ামসন এ দুজনের চেয়ে অনেকটাই এগিয়ে অন্য এক হিসাবে। এ সময়ে নিউজিল্যান্ডের মোট সেঞ্চুরি ৩৪টি, এর এক-তৃতীয়াংশই যে তাঁর। এই হিসাবে অবশ্য সবার ওপরে নেই উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের ১৪ সেঞ্চুরির পাঁচটিই যে ক্রেগ ব্রাফেটের (৩৫.৭১ শতাংশ)।
দলের সেঞ্চুরি, তাঁর সেঞ্চুরি
অবদান (%)
ওয়েস্ট ইন্ডিজ (১৪) ক্রেগ ব্রাফেট (৫) ৩৫.৭১
নিউজিল্যান্ড (৩৪) কেন উইলিয়ামসন (১১) ৩২.৩৫
বাংলাদেশ (১৪) তামিম ইকবাল (৪) ২৮.৫৭
অস্ট্রেলিয়া (৫০) স্টিভেন স্মিথ (১৪) ২৮.০০
পাকিস্তান (৪০) ইউনিস খান (১১) ২৭.৫০
ইংল্যান্ড (৩৪) জো রুট (৯) ২৬.৪৭
ভারত (৩৯) বিরাট কোহলি (১০) ২৫.৬৪
দক্ষিণ আফ্রিকা (২৯) হাশিম আমলা (৬) ২০.৬৯
* শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের একাধিক ব্যাটসম্যান সমান সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন।
** বন্ধনীতে সেঞ্চুরি।
দলের এক-চতুর্থাংশ রানই তাঁর
স্মিথ না পারলে অস্ট্রেলিয়ার আছে ডেভিড ওয়ার্নার। কোহলি ব্যর্থ হলেও ভারতকে বড় রান এনে দিতে পারেন অজিঙ্কা রাহানে। নিউজিল্যান্ডেও উইলিয়ামসনের একজন বিকল্প আছেন—রস টেলর। তবে সেটা কাগজে–কলমেই। গত তিন বছরে নিউজিল্যান্ড এতটাই উইলিয়ামসন-নির্ভর হয়ে গেছে যে এ সময়ে টেস্টে নিউজিল্যান্ডের মোট রানের ২৩.৪৬ শতাংশই করতে হয়েছে উইলিয়ামসনকে। গত তিন বছরে নিউজিল্যান্ডের মোট রান ১২৮৩২, উইলিয়ামসনের ৩০১১। এ সময়ে আর মাত্র একজন ব্যাটসম্যানই দলের রানের ২০ ভাগের বেশি করেছেন—হাশিম আমলা। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে একসঙ্গে খেলেও দক্ষিণ আফ্রিকার মোট রানের ২২.৯০ শতাংশ আমলার। বছরখানেক ধরে চোটের সঙ্গে ডি ভিলিয়ার্সের ঘরবসতি করাটাই অবশ্য আসল কারণ।
গত তিন বছরে দলভিত্তিক সেরা ব্যাটসম্যান
দেশ ব্যাটসম্যান শতাংশ
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন ২৩.৪৬
দ. আফ্রিকা হাশিম আমলা ২২.৯০
অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথ ১৮.৮২
ইংল্যান্ড জো রুট ১৬.৮০
পাকিস্তান ইউনিস খান ১৫.৯২
ভারত বিরাট কোহলি ১৫.৭৯
ওয়েস্ট ইন্ডিজ ক্রেগ ব্রাফেট ১৫.৭৩
বাংলাদেশ তামিম ইকবাল ১৫.৪৪
শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথুস ১৩.৫৮
জিম্বাবুয়ে হ্যামিল্টন মাসাকাদজা ১২.৬৭
(মোট রানের শতাংশ হিসাবে)
অন্যদের সঙ্গে পার্থক্য
গত তিন বছরে টেস্টে ৩০১১ রান উইলিয়ামসনের। তাঁর চেয়ে ৯৮০ রান কম নিয়ে নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২০৩১ রান টম ল্যাথামের। এ সময়ে অন্য কোনো দলের প্রথম ও দ্বিতীয় ব্যাটসম্যানের মধ্যে এতটা ব্যবধান নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪৭ রান ব্যবধান ভারতের বিরাট কোহলি (২৭০২) ও অজিঙ্কা রাহানের (২০৫৫)। এ সময়ে প্রথম দুই ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে কম ব্যবধান জিম্বাবুয়ের। হ্যামিল্টন মাসাকাদজা (৫০২) মাত্র ৬ রানে এগিয়ে ক্রেগ আরভিনের চেয়ে।
সেরা দুই ব্যাটসম্যানের রানের পার্থক্য
সর্বোচ্চ রান দ্বিতীয় সর্বোচ্চ রান পার্থক্য
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (৩০১১) টম ল্যাথাম (২০৩১) ৯৮০
ভারত বিরাট কোহলি (২৭০২) অজিঙ্কা রাহানে (২০৫৫) ৬৪৭
ইংল্যান্ড জো রুট (৩৬৩৯) অ্যালিস্টার কুক (৩০১০) ৬২৯
শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথুস (২২৯৬) কুমার সাঙ্গাকারা (১৭৪৮) ৫৪৮
ওয়েস্ট ইন্ডিজ ক্রেগ ব্রাফেট (১৭৯৯) ড্যারেন ব্রাভো (১৩৮৯) ৪১০
অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথ (৩৬৬০) ডেভিড ওয়ার্নার (৩৩৩৭) ৩২৩
দক্ষিণ আফ্রিকা হাশিম আমলা (১৮৪৩) ডিন এলগার (১৫২২) ৩২১
বাংলাদেশ তামিম ইকবাল (১২০৯) মুমিনুল হক (১০৫৩) ১৫৬
পাকিস্তান ইউনিস খান (২৫৭৮) আজহার আলী (২৫১৫) ৬৩
জিম্বাবুয়ে হ্যামিল্টন মাসাকাদজা (৫০২) ক্রেগ আরভিন (৪৯৬) ৬
* অস্ট্রেলিয়ার দ্য টেলিগ্রাফ থেকে