নিউজিল্যান্ডের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন উইলিয়মাসন এবং রস টেলরের সেঞ্চুরিতে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। কাল সাউদাম্পটনে প্রথমে ব্যাট করে অধিনায়ক এউইন মরগান (৭১) ও বেন স্টোকসের ( ৬৮) ফিফটিতে ৪৫.২ ওভারে ৩০২ রান তোলে ইংল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড ১ ওভার হাতে রেখেই ৭ উইকেটে জয়ের লক্ষ্যমাত্রায় পৌছে যায়। ৩৬ রানে ২ উইকেট খুইয়ে ফেলা নিউজল্যান্ডকে জয়ের পথ দেখায় দুই সেঞ্চুরিয়ান উইলিয়ামসন ও টেলরের ২০৬ রানের জুটি। ১২টি চার ও একটি ছয়ে ১১৩ বলে ১১৮ রান করেন উইলিয়ামসন। আর টেলর ১২৩ বলে ১২টি চারে ১১০ রান। ক্রিকইনফো।
পাঁচ ওয়ানডের সিরিজের পরের ম্যাচ ১৭ জুন, ট্রেন্ট ব্রিজে।