নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক কে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ড দলে ব্রেন্ডন ম্যাককালামের শূন্যস্থান কেন উইলিয়ামসনকে দিয়েই নিউজিল্যান্ড ক্রিকেট পূরণ করবে বলে ধারণা করা হয়েছিল। উইলিয়ামসনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বানিয়ে সে পথেই এগোচ্ছিল নিউজিল্যান্ড। ভাবা হচ্ছিল, তাঁকে টেস্ট দলের অধিনায়ক নির্বাচনের ঘোষণাটাও আসছে খুব দ্রুত। কিন্তু সাদা পোশাকের অধিনায়ক প্রসঙ্গে ধীরে চলার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ড কোচ মাইক হ্যাসন কারণ হিসেবে টি-টোয়েন্টির ব্যস্ত শিডিউল ও জুলাইয়ের আগে টেস্ট না খেলার কথাই জানালেন, ‘আমাদের মনোযোগ ছিল ব্রেন্ডনকে ঘিরে। আর এ নিয়ে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাবতে চাই না। এ নিয়ে এখন আলোচনা করাটা উইলিয়ামসনের জন্যও বিব্রতকর।’ তাহলে কি টেস্ট অধিনায়ক হিসেবে অন্য কাউকে ভাবছে নিউজিল্যান্ড বোর্ড? ক্রিকেট অস্ট্রেলিয়া।