নিউজিল্যান্ডের বোলিং কোচ জার্গেনসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এক অর্থে এটা তাঁর জন্য ‘ঘরে’ ফেরা। নিউজিল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে কাজ করে আলাদা সুনাম কুড়িয়েছিলেন। সেই শেন জার্গেনসেন আবারও কিউই দলের বোলিং কোচ হলেন। এশীয় কন্ডিশনে তাঁর অভিজ্ঞতা বিবেচনা করেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচকে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
বাংলাদেশেও জার্গেনসেন বোলিং কোচ হয়েই এসেছিলেন। রিচার্ড পাইবাস চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেন। প্রথম দায়িত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২-এ ওয়ানডে সিরিজ জিতিয়েছিলেন। পুরস্কার হিসেবে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে স্থায়ী দায়িত্ব পান। তাঁর সময়েই বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৩-০-তে ধবলধোলাই করে। টেস্ট সিরিজও ড্র হয়। ২০১৪ সালের মে মাসে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ইতি।
এরপর ফিজি দলের হয়ে কাজ করেছেন। স্কটল্যান্ডের পরামর্শক হিসেবে গিয়েছিলেন গত বিশ্বকাপেও। আবারও বড় কোনো দলের বড় দায়িত্ব পেলেন এই ৩৯ বছর বয়সী। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কিউইদের হয়ে আরও দুটি সিরিজে কাজ করবেন। জার্গেনসেনের চুক্তির মেয়াদ এরপর বাড়তেও পারে। সূত্র: ক্রিকইনফো।