নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাককালামকে ফেরানোর পর মিচেল স্টার্ক ছবি: শামসুল হক, মেলবোর্ন থেকে
ম্যাককালামকে ফেরানোর পর মিচেল স্টার্ক ছবি: শামসুল হক, মেলবোর্ন থেকে

বিশ্বকাপ ফাইনালে শুরুটা এর চেয়ে বাজে আর হতে পারতো না নিউজিল্যান্ডের। স্কোরবোর্ডে স্বস্তি আসার আগেই তিন-তিনজন প্রথম সারির ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে তারা। ব্রেন্ডন ম্যাককালামের পর সাজঘরে ফিরেছেন মার্টিন গাপটিলও। গাপটিল অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। ব্যক্তিগত ১৫ রানে গ্লেন ম্যাক্সওয়েলের অফব্রেকে ঘায়েল (বোল্ড) তিনি। গাপটিলের পর সাজঘরে ফিরেছেন আরেক প্রতিরোধকারী কেন উইলিয়ামসন। ১২ রানে মিচেল জনসনের বলে ‘কট অ্যান্ড বোল্ড’ তিনি।
টস জয়টা স্বস্তির ছিল নিউজিল্যান্ডের জন্য, কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে সেই স্বস্তিটা আর বজায় নেই তাদের। ১৩ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে লড়াইয়ের অনুষঙ্গ খুঁজে যাচ্ছেন রস টেলর। কিন্তু বল হাতে অস্ট্রেলীয় বোলাররা কিন্তু এখনো পর্যন্ত অসাধারণই।