প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের খেলা শেষ হতে আর মাত্র দুই বল বাকি। ওই সময়েই একটু আলসেমিতে পেল টম লাথামকে। শন উইলিয়ামসকে নিজের উইকেটটা উপহার দিয়ে ফিরলেন। তাতেই দিন শেষে একটু হাসিমুখে মাঠ ছাড়তে পারলেন জিম্বাবুয়ের খেলোয়াড়েরা। কিন্তু এই হাসির মধ্যেও আছে কষ্টের গল্প, প্রথম দিন শেষে নিউজিল্যান্ড যে মাত্র ২ উইকেট হারিয়েই তুলে নিয়েছে ৩২৯ রান।
প্রথম টেস্টের পর এ টেস্টেও সেঞ্চুরি (১৩৬), বুলাওয়েকে যেন নিজের মাঠই বানিয়ে ফেললেন এই ওপেনার। অন্য ওপেনার মার্টিন গাপটিল অবশ্য ‘ব্যর্থ’। এই ইনিংসেও সেঞ্চুরি পেলেন না তিনি (৮৭)। ১৬৯ রানের ওপেনিং জুটির পর অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৯৫*) নিয়ে ১৬০ রানের জুটি গড়েছেন লাথাম। ক্রিকইনফো।