নিকোলাস আবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল আর ধারাভাষ্যকারদের বক্সেই কাটছে মার্ক নিকোলাসের সময়। তিন দিনের মধ্যেই দুবার হাসপাতালে নিতে হলো সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকারকে। মেলবোর্নে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন নিকোলাস। গত সোমবার তলপেটে ব্যথার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শুশ্রূষা নিয়ে, ডাক্তারদের সবুজসংকেত পেয়ে আবার গতকাল ধারাভাষ্যকক্ষে ফিরে আসেন ৫৯ বছর বয়সী ইংলিশ। তাঁর প্রতিষ্ঠান চ্যানেল নাইনও বলেছিল, নিকোলাস ঠিকই আছেন। কিন্তু কাল আবারও একই লক্ষণ দেখা দিল। তাই আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিকোলাসকে। রয়টার্স।