নিগারকে অধিনায়ক করে নারী দল ঘোষণা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানাছবি: বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলের নেতৃত্ব দেবেন ব্যাটার নিগার সুলতানা। ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নারী দল। সেখানেও বিশ্বকাপের বাছাইপর্বে ডাক পাওয়া ক্রিকেটাররাই খেলবেন। কাল জিম্বাবুয়ের বিমান ধরবেন নারী দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল
ফাইল ছবি

আগামী বছর মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। মেয়েদের ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে সরাসরি খেলবে পাঁচটি দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ড। বাছাইপর্বে খেলে তিনটি দল পাবে বিশ্বকাপের টিকিট। বাংলাদেশসহ ১০টি দেশ খেলছে বাছাইপর্বে।

প্রতিটি গ্রুপে আছে ৫টি করে দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, থাইল্যান্ড, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘এ’তে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স। সেখানের সেরা হওয়ার তিনটি দল পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল কুবরা ও সানজিদা আক্তার।

স্ট্যান্ডবাই: শামীমা সুলতানা, সুরাইয়া আজমীম।