প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দেশের মাটিতে ২ হাজার রান হলো সাকিব আল হাসানের। ওয়ানডেতে নিজের দেশে ২ হাজার রান করা ৫৪তম ব্যাটসম্যান সাকিব মাইলফলকটা পেরোলেন ৭১তম ম্যাচে। এই তালিকায় শচীন টেন্ডুলকারই সবার ওপরে। ভারতের মাটিতে ১৬৪ ম্যাচে ৬৯৭৬ রান ক্রিকেট-গ্রেটের। অস্ট্রেলিয়ায় ১৫৩ ম্যাচে ৫৪০৬ রান করে দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং আছেন এরপরই। ৫১৭৮ রান নিয়ে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস তালিকার তিনে। চারে শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি ওয়ানডে রান করা কুমার সাঙ্গাকারা (৪২৭০)। বিশ্ব সিরিজ কাপের সৌজন্যে তালিকায় পরের তিনটি নামও অস্ট্রেলীয়—ডিন জোন্স (৪০৬৯), অ্যালান বোর্ডার (৪০৬৮) ও অ্যাডাম গিলক্রিস্ট (৩৯৬০)।