প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের লেজে নিজেই কামড় দেওয়া একেই বলে। আদালতে মামলা করেছিলেন ওয়াসিম আকরাম, সেই মামলায় উল্টো তাঁর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত! দোষটা পাকিস্তানের ফাস্ট বোলিং কিংবদন্তিরই, টানা ৩১টি শুনানির একটিতেও হাজিরা দেননি। গত বছর আগস্টে করাচির রাস্তায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে আকরামের গাড়ির। এরপর বাগ্বিতণ্ডার একপর্যায়ে আকরামের গাড়িতে গুলি চালিয়ে দেন অন্য গাড়িতে থাকা মেজর (অব.) আমিরুর রেহমান নামের এক ব্যক্তি। বেশ আলোড়নও তোলে ঘটনাটা। আকরাম মামলা করেন, কিন্তু আমিরুর জামিন পেয়ে যান। পরে ব্যক্তিগতভাবে ক্ষমাও চান পাকিস্তানের সাবেক বোলারের কাছে। মামলা তাতে অবশ্য থেমে থাকেনি। কিন্তু আকরাম শুনানিতে না যাওয়ায় এখন শাস্তি হিসেবে পাচ্ছেন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। আইএএনএস।