নিজের মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা এই ভেন্যুতে বাংলাদেশের ৬৫তম ওয়ানডে। কোনো নির্দিষ্ট ভেন্যুতে কোনো নির্দিষ্ট দলের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার তালিকায় শেরেবাংলা স্টেডিয়ামের অবস্থান ৯ নম্বরে। শীর্ষে সিডনি ক্রিকেট মাঠ। অস্ট্রেলিয়া সেখানে খেলেছে ১২২টি ওয়ানডে। পাকিস্তান ১১৭টি ওয়ানডে খেলেছে তাদের ‘পরবাসে ঘর’ শারজাতে। ৩ নম্বরে মেলবোর্ন, অস্ট্রেলিয়া ওই ভেন্যুতে খেলেছে ১১৬টি ওয়ানডে। এর পরই জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব (১০৬), কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম (৯৪)। মজার ব্যাপার, শারজা এখন পাকিস্তানের হোমগ্রাউন্ড হলেও সেখানে কম ম্যাচ খেলেনি শ্রীলঙ্কা, ভারতও। সংযুক্ত আরব আমিরাতের এ মাঠে শ্রীলঙ্কা খেলেছে ৭৮টি ওয়ানডে, ভারত ৭২টি।