নিমেষেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে অভিষেক হতে হতেই বয়স হয়ে গেছে ৩৫। তাড়না আছে হারানো সময়টা পুষিয়ে নেওয়ার। অ্যাডাম ভোজেস পুষিয়েও নিচ্ছেন! টেস্ট অভিষেকের ২০৭ দিনের মাথাতেই কাল ১০০০ রান পেরিয়ে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। গত জুনে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট অভিষেক, সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাইলফলকটা পেরোলেন গত অক্টোবরে ৩৬-এ পা রাখা ভোজেস। টেস্ট ইতিহাসে ভোজেসের চেয়ে কম সময়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম ১ হাজার রান করেছেন শুধু আরেকজন অস্ট্রেলীয়—মাইক হাসি। তাড়া ছিল হাসিরও। ৩০ পেরোনোর পর টেস্ট অভিষিক্ত হাসি ১৬৬ দিনেই পেয়ে গিয়েছিলেন হাজার রান। হাসি পেছনে ফেলেন অ্যান্ড্রু স্ট্রাউসকে। ২০০৫ সালে অভিষেকের ২২৮তম দিনে হাজারতম রানটা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।