নিরপেক্ষ ভেন্যুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

পাকিস্তানের সৌজন্যে এখন নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট নিয়মিতই দেখছে ক্রিকেট-বিশ্ব। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান থেকে টেস্ট ক্রিকেট নির্বাসিত। বিদেশি দলগুলো পাকিস্তানে আসছে না বলে সংযুক্ত আরব আমিরাতকে ‘ঘর’ বানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই তরতর করে বেড়ে যাচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট ম্যাচের সংখ্যা। আজ আবুধাবিতে শুরু হতে যাওয়া পাকিস্তান-ইংল্যান্ডের প্রথম ম্যাচটা নিরপেক্ষ ভেন্যুতে ৩০তম টেস্ট। এই ৩০ টেস্টের ২৭টিতেই একটি দলের নাম পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ ১০টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা খেলেছে ৭টি করে ম্যাচ। আজ নিরপেক্ষ ভেন্যুতে চতুর্থ টেস্ট খেলতে নেমে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যাচ্ছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ দুটি টেস্ট খেলেছে নিরপেক্ষ ভেন্যুতে। বাংলাদেশ, ভারত ও জিম্বাবুয়ে এখনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট ম্যাচ খেলেনি।