নির্ভরতা দুই ওপেনারের ব্যাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল-তামিম এনে দিয়েছেন সুন্দর-সূচনা ছবি: শামসুল হক
এনামুল-তামিম এনে দিয়েছেন সুন্দর-সূচনা ছবি: শামসুল হক

শিশিরসিক্ত সন্ধ্যার কথা বিবেচনা করেই খেলা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে রাতের শিশির বাংলাদেশি বোলারদের খুব একটা সমস্যায় না ফেললেও যা সমস্যায় ফেলেছিল তা হলো শুরুর দিকে ব্যাটিং। ভাগ্যিস সাকিবের ব্যাট থেকে একটা সেঞ্চুরি এসেছিল, মুশফিকুর রহিমের ব্যাটে পাওয়া গিয়েছিল নির্ভরতা! নয়তো প্রথম ওয়ানডের ওই সহজ জয়টা কঠিনই হতে পারত। আজ দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের আগের ব্যর্থতা ঝেড়ে ফেলে দৃঢ়-প্রতিজ্ঞই দেখাচ্ছে দুই উদ্বোধক তামিম ইকবাল ও এনামুল হককে।
সূচনাটা হয়েছে দুর্দান্তই। এখন তা কেবল এগিয়ে নেওয়ার অপেক্ষা। এই প্রতিবেদন লেখার সময় ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৭৩ রান। তামিম ৩৫ রানে অপরাজিত আছেন। নিজের উইকেট অক্ষত রেখে তামিমকে দারুণভাবেই সঙ্গ দিচ্ছেন এনামুল। তাঁর সংগ্রহ ৩৩।
তামিমের ৩৬ রানে আছে চারটি চারের মার। এনামুলও বাউন্ডারিতে খুব একটা পিছিয়ে নেই। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি চার।