নিলামে ৩৯ গুণ দাম, সবচেয়ে দামি ভারতীয় উনাদকাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার পুনের হয়ে আলো ছড়িয়ে এবার নিলামে চমকে দিলেন উনাদকাট। এএফপি ফাইল ছবি
গতবার পুনের হয়ে আলো ছড়িয়ে এবার নিলামে চমকে দিলেন উনাদকাট। এএফপি ফাইল ছবি

এবারের আইপিএলের নিলামে সবচেয়ে বড় দাঁও মারলেন জয়দেব উনাদকাট। ভারতের হয়ে মাত্র একটি টেস্ট ও সাত ওয়ানডে খেলা এই ফাস্ট বোলারকে আজ সাড়ে ১১ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় তিনি। গতকাল লোকেশ রাহুল ও মনীশ পাণ্ডে ১১ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন।

উনাদকাটের টি-টোয়েন্টি ক্যারিয়ার

 

ম্যাচ

উইকেট

সেরা

গড়

ইকোনমি

স্ট্রাইক

৪ উইকেট

৫ উইকেট

ক্যারিয়ার

৮৯

১১৩

৫/২৫

২০.৮৩

৭.৪৩

১৬.৮

০

২

আন্তর্জাতিক ম্যাচে

৪

৪

২/১৫

২১.৭৫

৬.৬৯

১৯.৫

০

০

আইপিএলে

৪৭

৫৬

৫/২৫

২৩.৩৫

৮.০০

১৭.৫০

০

২

গত আইপিএলে

১২

২৪

৫/৩০

১৩.৪১

৭.০২

১১.৪৫

০

১

গতকাল সাড়ে ১২ কোটি রুপিতে বেন স্টোকসকেও কিনেছে রাজস্থান। নিলামে বিক্রি হওয়া সর্বোচ্চ দামের ভারতীয় এবং বিদেশি দুই ক্রিকেটারই কিনল এই দল। নিলামের আগেই অবশ্য ১৭ কোটি রুপিতে বিরাট কোহলিকে রেখে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সব মিলিয়ে কোহলির দামই বেশি।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজুর রহমানকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। আর মোস্তাফিজের সাবেক দল হায়দরাবাদ সানরাইজার্স ২ কোটি রুপিতে কিনেছে সাকিব আল হাসানকে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই দুজনই এখন পর্যন্ত বিক্রি হয়েছেন। তবে সব আলোচনা ছাপিয়ে এখন সবার মুখে উনাদকাটের নাম। গতবারের চেয়ে যে ৩৯ গুণ বেশি দাম উঠেছে তাঁর!

আইপিএলের নিলামে রোলার কোস্টার যাত্রা করছেন গুজরাটের এই তরুণ। ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলস ২ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছিল তাঁকে। পরের বছর দিল্লি তাঁকে ১ কোটি ১০ লাখে রেখে দেয়। ২০১৬ সালে কলকাতা নাইট রাইডার্স তাঁকে কেনে ১ কোটি ৬০ লাখ রুপিতে। গতবার দাম পড়ে যায়, রাইজিং পুনে কেনে মাত্র ৩০ লাখ রুপিতে।

এবার উনাদকাটকে নিয়ে কাড়াকাড়ি পড়তই। গতবার আইপিএলে ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন। যেখানে সর্বোচ্চ উইকেটশিকারি ভুবনেশ্বর কুমার ২৬ উইকেট নিয়েছেন ১৪ ম্যাচে। উনাদকাটের স্ট্রাইক রেটও দুর্দান্ত। গড়ে ১২ বলে একটি করে উইকেট নেন। তার মানে প্রয়োজনীয় সময়ে উইকেট তুলে নেওয়ার সামর্থ্য আছে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজ-সেরা হয়েছিলেন।

আজ উনাদকাটকে নিলামে কেনার জন্য যুদ্ধটা শুরু হয় কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপারকিংসের মধ্যে। পরে নাটকীয়ভাবে মঞ্চে প্রবেশ করে রাজস্থান।