নিষিদ্ধ আজহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানি ক্রিকেটাদের গুনতে হচ্ছে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা। আর অধিনায়ক আজহার আলীর শাস্তি ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা। এক বছরের মধ্যে দুবার মন্থর বোলিং রেটের কারণে এই শাস্তি। সর্বশেষ পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি পাকিস্তান। এর আগে গত বছর ৩১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষেও ছিল স্লো ওভাররেট। ১২ মাসের মধ্যে দুবার নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় ক্রিকেটের আইন মেনেই এক ম্যাচ নিষিদ্ধ পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। এএফপি।