নিষিদ্ধ ওঝা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল আগেই। তবে নিজেকে যাচাইয়ের জন্য চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে গিয়েছিলেন বাঁহাতি ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা। সেই পরীক্ষার ফলটা তাঁর জন্য হতাশাই বয়ে এনেছে। বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে তাঁর। ফলে আপাতত নিষিদ্ধ হচ্ছেন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের হয়ে খেলেন ওঝা। পরীক্ষার ফল পাওয়ার পর পরশু বিসিসিআই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়েছে নিষেধাজ্ঞার কথা। হায়দরাবাদও তাই দল থেকে প্রত্যাহার করে নিয়েছে ওঝার নাম। ক্রিকইনফো।