নিষিদ্ধ ক্যাসিনো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপারটা হয়তো পাকেচক্রে হয়ে গেছে। মেলবোর্নে ভারত যে হোটেলে উঠেছে, সেখানেই আছে ক্যাসিনো। বিসিসিআই থেকে তাই পই পই করে বলে দেওয়া হয়েছে, সেখানে কোনো ক্রিকেটার যেন না যায়। কিন্তু ক্যাসিনোতে যাওয়ার ব্যাপারে এই নিষেধাজ্ঞা কেন? ম্যাচ গড়াপেটা বা জুয়ার আখড়া সব এই ক্যাসিনোতেই। সন্দেহজনক লোকদের আনাগোনাও এখানেই। ক্রিকেটাররা পাছে আবার তাদের কারও সঙ্গে জড়িয়ে পড়েন, সেই ভয় থেকেই এই কাজ করেছে বিসিসিআই। আর গত বিশ্বকাপের উদাহরণ তো আছেই। পাকিস্তানের প্রধান নির্বাচক মঈন খান ক্যাসিনোতে গিয়েই বিপাকে পড়েছিলেন। পরে দেশেই ফিরে আসতে হয়েছিল তাঁকে। বিসিসিআই নিশ্চয়ই সেটি ভুলে যায়নি? ইন্ডিয়ান এক্সপ্রেস।