নিষিদ্ধ ডিকভেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলাকে দুটি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ করেছে আইসিসি। যার অর্থ আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ও আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না লঙ্কান ওপেনার। ১৯ ফেব্রুয়ারি গিলংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি দেখিয়ে মাঠ ছেড়েছিলেন ডিকভেলা। শুধু নিষেধাজ্ঞাই নয়, দিতে হবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও। তা ছাড়া দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাঁর হিসাবে। এর আগে এ মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতেও ডিকভেলার নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল।