নিষিদ্ধ নওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নওয়াজ হয়তো নিজের মাথার চুল ছিঁড়ছেন! ভাবছেন তখনই কেন জানালাম না। পাকিস্তান সুপার লিগ চলাকালে এক বাজিকর তাঁকে অসৎ প্রস্তাব দিয়েছিলেন। আর সেটা তিনি কর্তৃপক্ষকে জানাননি। এটি জানাননি বলেই শাস্তি পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার। এক মাসের নিষেধাজ্ঞার সঙ্গে ২ হাজার ডলার জরিমানাও গুনতে হচ্ছে তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ছিলেন নওয়াজ। তবে কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর।
পিএসএলে অসততার কারণে এর আগে ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন, পিসিবিকে সহযোগিতা করার শর্তে এর ছয় মাস স্থগিতাদেশ। সঙ্গে অবশ্য জরিমানাও গুনতে হয়েছে ১০ হাজার ডলার। শারজিল খান, খালিদ লতিফ, নাসির জামশেদ ও শাজাইব হাসানের বিরুদ্ধে তদন্ত চলছে। এএফপি।