নিষিদ্ধ পিটারসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলভিরো পিটারসেন ম্যাচ পাতাননি। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান উপস্থিত ছিলেন ম্যাচ পাতানোর ষড়যন্ত্রের এক মিটিংয়ে। কর্তৃপক্ষকে ওই ঘটনা না জানানোয় ও তদন্তে অসহযোগিতার জন্যই কাল পিটারসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। শুরুতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন, তবে পরে দুঃখ প্রকাশ করেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১৫-১৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ পাতানোর ষড়যন্ত্রের অভিযোগে পিটারসেন ও থামি সোলেকাইলসহ এ পর্যন্ত ছয়জন নিষিদ্ধ হলেন। রয়টার্স