নিষিদ্ধ ব্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পিটিয়ে কালো দাগ বসিয়ে দেওয়া—ব্যাপারটাকে সম্ভবত বেশিই আক্ষরিকভাবে নিয়ে ফেলেছিলেন আন্দ্রে রাসেল। তা না হলে আর এমন অদ্ভুত ব্যাট নিয়ে খেলবেন কেন! বিগ ব্যাশে এবার সিডনি থান্ডারের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। অভিযানটাকে রঙিন করে তুলতে এবার খেলতে চেয়েছিলেন বিশেষ ব্যাট দিয়ে। অদ্ভুত বলাই ভালো, ব্যাটের মূল অংশটা কালো, হাতলটা গোলাপি। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছ থেকে সেই ব্যাট নিয়ে খেলার অনুমতিও পেয়েছিলেন রাসেল! কিন্তু গত পরশু লিগে সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচের পরই বাধে ঝামেলা। পিটিয়ে আসলেই বলে কালো দাগ বসিয়ে দিচ্ছিলেন রাসেল, তবে মারের কারণে নয়, ব্যাটের কালিটা লেগে যাচ্ছিল বলে। ম্যাচে বাজে প্রভাব ফেলায় এক ম্যাচ পরই তাই নিষিদ্ধ রাসেলের ব্যাট। এএফপি।