নিষিদ্ধ ভিটরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং অ্যাকশনের পরীক্ষাতেও ব্যর্থ হলেন ব্রায়ান ভিটরি। জিম্বাবুয়ের বাঁহাতি পেসার ব্যর্থ হলেন বোলিং অ্যাকশনকে শুদ্ধ প্রমাণ করতে। ফল, আইসিসি অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ভিটরির বোলিং নিষিদ্ধ করেছে। গত মাসে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর অবৈধ অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন ভিটরি। পরে চেন্নাইয়ে পরীক্ষাতেও ধরা পড়ে ডেলিভারির সময় অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় ভিটরির কনুই। আইসিসি।